ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এর মধ্যেই দুঃসংবাদ পেল ফ্রান্স ফুটবল দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, মারাত্মক ইনজুরিতে পড়েছেন তিনি। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা।

অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় লিভারপুল। তবে হারের চেয়েও বড় ক্ষত হয়ে এসেছে ২৩ বছর বয়সী একিতিকের ইনজুরি। ম্যাচের এক পর্যায়ে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে দেখা যায়। স্ট্রেচারে ওঠার সময় ব্যথায় কাতরাতে থাকা একিতিকে নিজের গোড়ালির দিকে ইশারা করছিলেন। বড় ইনজুরির শঙ্কা ধারণা করা হচ্ছিল তখনই।

ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্ন স্লট বলেন, ‘হুগোর অবস্থা মোটেও ভালো মনে হচ্ছে না। এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন হলেও পরিস্থিতি ইতিবাচক নয়। বিরতির সময় বা ম্যাচের পর তার সঙ্গে আমার দেখা হয়নি, সে ততক্ষণে চলে গেছে।’

গত জুলাইয়ে ৬৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দারুণ ফর্মে ছিলেন একিতিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেছেন তিনি।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগের বড় ভরসা ভাবা হচ্ছিল এই ফুটবলারকে। কিন্তু এই ইনজুরি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

আপডেট সময় ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬