ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গ্যালারিভর্তি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার করাচিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্যই করেন।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে পাকিস্তান সরকার কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই জনসাধারণের চলাচল সীমিত করতে করাচি ও লাহোর স্টেডিয়ামে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পিসিবি চেয়ারম্যানের এই উদ্যোগের পেছনে রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জোরালো আবেদন। তাদের দাবি, দর্শক ছাড়া পিএসএল তার নিজস্ব জৌলুস ও পরিচয় হারাচ্ছে। গ্যালারিতে দর্শকদের উপস্থিতিকে লিগের প্রাণ হিসেবে অভিহিত করে তারা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের কাছে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।

নাকভি জানিয়েছেন, বর্তমান সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। তবে দর্শকদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনা পুনর্নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে পিসিবি। এছাড়া দর্শকদের অনুপস্থিতিতেও ফ্র্যাঞ্চাইজিগুলো যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তাদের গেট মানি প্রদান করা হবে এবং বোর্ড আনুষঙ্গিক খরচ বহন করবে।

চ্যালেঞ্জিং এই পরিস্থিতির মধ্যেও টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ধন্যবাদ জানিয়েছেন পিসিবি প্রধান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান

আপডেট সময় ০৫:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬