সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

পিএসএল থেকে দুই আসরের জন্য নিষিদ্ধ জিম্বাবুয়ের পেসার

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বুড়ো আঙুল দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখানো জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির শর্ত ভঙ্গ করার অপরাধে পিএসএলর পরবর্তী দুই আসরের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চলমান ২০২৬ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মু্জারাবানির। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন। চুক্তিবদ্ধ হওয়ার পর এভাবে টুর্নামেন্ট ছেড়ে দেওয়াকে অপেশাদার আচরণ ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পেশাদার ক্রিকেট চলে পারস্পরিক বিশ্বাস এবং চুক্তির ওপর ভিত্তি করে। মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন, যা টুর্নামেন্টের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেকহোল্ডারদের আস্থার পরিপন্থী।

মুজারাবানিই প্রথম নন, চলতি মৌসুমে শ্রীলঙ্কার দাসুন শানাকা এবং অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছিলেন। একের পর এক বিদেশি খেলোয়াড়দের এমন আচরণে লিগের মান ও নির্ভরযোগ্যতা ধরে রাখতে এবার কঠোর অবস্থান নিল পিসিবি।

মুজারাবানির মতো একজন ইনফর্ম পেসারকে হারিয়ে বড় ধাক্কায় খেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। বিশেষ বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার বিধ্বংসী বোলিং পারফরম্যান্সের পর তাকে ঘিরে অনেক বড় পরিকল্পনা ছিল দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

পিএসএল থেকে দুই আসরের জন্য নিষিদ্ধ জিম্বাবুয়ের পেসার

আপডেট সময় ০৩:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬