ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক

ভোলার বোরহানউদ্দিন উপজেলা-এ দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। ব্যতিক্রমী এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
খোজ নিয়ে জানা যায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মোঃ সিদ্দিক মুন্সির ছেলে মোঃ ইউসুফ দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে অবশেষে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া থেকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ থেকে ৫ বছর ধরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে আসক্ত হয়ে পড়েছে কয়েক হাজার যুবক, তারা ধীরে ধীরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এদিকে, তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। প্রতিবেশীদের মধ্যে একজন বলেন, ‘দীর্ঘদিন জুয়া খেলে ইউসুফ সবকিছু হারিয়ে হতাশায় ভুগছেন। এখন অনলাইনে জুয়া আর খেলবে না।
ভুক্তভোগী ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। এক পর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।
তিনি আরো বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।
সচেতন মহলের দাবি, অনলাইন জুয়ার কারণে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ইউসুফ মুন্সী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই জুয়ার অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানাচ্ছি।
স্থানীয়দের আশা, ইউসুফের এই উদ্যোগ অন্যদের জন্যও সচেতনতার বার্তা হয়ে উঠবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক

আপডেট সময় ০৭:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬