ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে জেলা প্রশাসকের বদলি নিয়ে মন্তব্য, আমির হামজাকে লিগ্যাল নোটিশ সংরক্ষিত নারী আসন সিলেট থেকে বিএনপির এমপি হতে চান যেসব নারী নেত্রী চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, দর্শনার্থীদের ব্যাপক ভিড় নববর্ষে ঐক্যের আহ্বান, দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ১২ হাজারে শূন্য কয়টি জানেন না ছাত্রলীগ নেতা, আসামিপক্ষে চিফ প্রসিকিউটর! পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, চাচাতো দেবরের বিরুদ্ধে থানায় মামলা বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক জুয়া খেলার টাকা না পেয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে
ডাকাতের কবলে পড়েছে ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির বাস। তাদের গুলিতে ডমিনিক ফ্রিমপং নামে ২০ বছর বয়সী এক ফুটবলার প্রাণ হারিয়েছেন। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ঘরোয়া প্রতিযোগিতার ক্লাবগুলোর ভ্রমণে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।গত রোববার দক্ষিণ ঘানার সামরবয়ে সামারটেক্স ক্লাবের বিপক্ষে খেলা ছিল বেরেকুম চেলসির। ওই ম্যাচ খেলে ফেরার পথে বেরেকুমের ফুটবলারবাহী বাস হামলার শিকার হয়। বাসটির চালক পরিস্থিতি টের পেয়ে পেছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি শুরু করে। সেখানে গুলিতে আহত ফরোয়ার্ড ফ্রিমপংকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার হলে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘চালক বাসটি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করলে বন্দুক ও অ্যাসল্ট রাইফেল হাতে মুখোশধারী ব্যক্তিরা আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময় আত্মরক্ষার জন্য কাছের ঝোপঝাড়ে পালিয়ে যায় খেলোয়াড় ও কর্মীরা।’এ ছাড়া ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, ‘এই মর্মান্তিক ঘটনাটি শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং সমগ্র ঘানার ফুটবলের জন্যও এক বিরাট ক্ষতি। ডমিনিক ছিলেন একজন সম্ভাবনাময় তরুণ প্রতিভা, খেলার প্রতি যার নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের চেতনারই প্রতিচ্ছবি ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

আপডেট সময় ০৭:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬