ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ? ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স

দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী তিন বাস, আহত ৮

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহন করা তিনটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ৮ আনসার ভিডিপির সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার  বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে তিনটি বাসে চড়ে খুলনা যাচ্ছিলেন আনসার ও ভিডিপির সদস্যরা। তাদের বহনকারী তিনটি বাস একই লাইনে (ঢাকামুখী লেনে) চলছিল। বাসগুলো দাউদকান্দির হাসানপুর এলাকায় এলে হঠাৎ সবার পেছনের বাসের সঙ্গে মাঝখানে থাকা বাসের ধাক্কা লাগে। এতে মাঝখানের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সামনের অংশ এবং একটি বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ৮ আনসার ভিডিপির সদস্য আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কারও অবস্থাই গুরুতর নয়।ওসি ইকবাল বাহার বলেন, ধারণা করা হচ্ছে-পাল্লা দিয়ে চলার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী তিন বাস, আহত ৮

আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬