ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ? ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স

খাগড়াছড়িতে বাংলা বর্ষবরণ ঘিরে উৎসবের আমেজ

খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন ঘিরে এখন উৎসবের আমেজ। ব্যস্ত সময় পার করছেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা। বর্ষবরণ উপলক্ষ্যে শেষ মুহূর্তের সাজসজ্জা, মহড়া ও নানা আয়োজনের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী বটমূলের নিচে আয়োজন করা হয়েছে বর্ষবরণের মূল অনুষ্ঠান। পাহাড়ে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের অন্যতম প্রধান এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নানা বর্ণিল কর্মসূচি। লোকজ সংস্কৃতির আবহে সাজানো আয়োজন নতুন বছরকে বরণ করে নিতে যোগ করবে এক ভিন্নমাত্রা।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ‘শতবর্ষী বটতলায় বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক এই অনুষ্ঠানে থাকছে বর্ণিল শোভাযাত্রা, লোকজ ঐতিহ্যভিত্তিক পরিবেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও এ উৎসবের প্রবক্তা এবং প্রধান পৃষ্ঠপোষক ওয়াদুদ ভূইয়া এমপি।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, পাহাড়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে আমরা গতবছর থেকে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছি। আশা করছি, এবারও উৎসবটি সবার জন্য আনন্দমুখর হয়ে উঠবে।

সব মিলিয়ে, উৎসবের আগমনী বার্তায় ইতোমধ্যেই প্রাণ ফিরে পেয়েছে খাগড়াছড়ি রঙ, আনন্দ আর ঐতিহ্যের মিলনে প্রস্তুত এক বর্ণিল বর্ষবরণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

খাগড়াছড়িতে বাংলা বর্ষবরণ ঘিরে উৎসবের আমেজ

আপডেট সময় ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬