ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গংগাচড়ায় ঝুকিপূর্ণ ব্রিজ: নিউ স্টার পাড়াবাসীর দুর্ভোগ চরমে, নতুন ব্রিজের দাবি বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ ঢাকা মেডিকেল হাসপাতালে আওয়ামীলীগ দোসর ২য় পর্ব ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা ব্রাহ্মণবাড়িয়ায় তালিকা হচ্ছে মাদক ব্যবসায়ীদের। পাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩ করোনার মতো নকলেরও ধরন বদলেছে : শিক্ষামন্ত্রী নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম 

নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে

বিশ্বকাপ শুরু হতে আর ৫৯ দিন বাকি। চূড়ান্ত হয়েছে ৪৮ দল। আপাতত সবার কৌতূহল নেইমারকে নিয়ে। ব্রাজিলের শীর্ষ গোলদাতা কি পারবেন কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিতে?

২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিলের জার্সি পরেননি নেইমার। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্চের প্রীতি ম্যাচেও ছিলেন না। আনচেলত্তি কঠিন শর্ত দিয়েছেন— শতভাগ ফিট থাকলেই ব্রাজিলের স্কোয়াডে রাখা হবে তাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সান্তোস ফরোয়ার্ডকে আশার আলো দেখালেন।

ফরাসি সংবাদপত্র লে’কিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়, আর এটা খুবই স্বাভাবিক যে মানুষ মনে করছে, সে আমাদের আগামী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।’

তিনি নেইমারকে পর্যবেক্ষণ করছেন, ‘বর্তমানে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। আগামী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা তার আছে কি না, তা প্রমাণ করার জন্য তার হাতে আরও দুই মাস সময় আছে।’

৭৯ গোল করে ব্রাজিলের শীর্ষ গোলদাতা আসনে থাকা ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী আনচেলত্তি, ‘হাঁটুর চোট কাটিয়ে ফেরার পর নেইমার বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সে গোলও পাচ্ছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিজের ফিটনেসের আরও উন্নতি ঘটাতে হবে সে সঠিক পথেই আছে।

বাবার মতো আশাবাদী ডেভিড। আনচেলত্তির ছেলেও আশাবাদী নেইমারকে নিয়ে। ব্রিটিশ ব্রডকাস্টার বিবিসি-কে তিনি বলেন, ‘এটা কোচের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার জন্য তার হাতে সময় আছে।’ নেইমারের চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন ডেভিড, ‘১৮ মে চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে। সে সর্বকালের শীর্ষ গোলদাতা। তার সুযোগ আছে। সেরা ফর্মে ফিরে দলে জায়গা করে নেওয়ার সময় তার হাতে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গংগাচড়ায় ঝুকিপূর্ণ ব্রিজ: নিউ স্টার পাড়াবাসীর দুর্ভোগ চরমে, নতুন ব্রিজের দাবি

নেইমারের বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন আনচেলত্তির ছেলে

আপডেট সময় ০৩:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬