সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগ, এজেন্সি মালিকদের সম্পদ অনুসন্ধানে দুদক

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০১:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৮২ বার পড়া হয়েছে

দেশে জ্বালানি তেল নিয়ে বিরাজমান অস্থির পরিস্থিতির মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন করে ব্যাপক সমালোচনার মুখে পড়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে বহিষ্কার করা হয়েছে

সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, রোববার (১২ এপ্রিল) বিকেলে মাসুদ রানা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ির একটি বহর নিয়ে গুরুদাসপুর উপজেলায় শোডাউন করেন। দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও সরকারের সাশ্রয়ী নীতির বিপরীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল পুড়িয়ে এমন শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এই ঘটনার পরদিন সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুদ রানার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

আরকে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ০১:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬