সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় অর্জুনতলা ছিলোনিয়া এলাকার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও রুহুল আমিন স্মৃতি ফাউন্ডেশনের সিইও মাস্টার আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য রামাদানুল হক বিজয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন, কাশিপুর মাদ্রাসার অধ্যাপক আব্দুল মাজেদ, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মজুমদার, সদস্য সচিব ইমরান হোসেন ভূঁইয়া ও আহ্বায়ক রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় ৫নং অর্জুনতলা ইউনিয়ন ও পৌরসভার ৩নং ওয়ার্ডের একাংশসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি হতদরিদ্র ও জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। এছাড়া ৩৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী, সমন্বয়ক, আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবান ও শিল্পপতিদের এ ধরনের কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬