ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ, তদন্তের দাবি স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা (২০২৭–২০২৮) সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ‘ব্যানানা ম্যাঙ্গো’: বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সহ ১১ দলীয় জোটের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুমিল্লা সিটি করপোরেশনের আয়-ব্যয়ের হিসেব দিলেন প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপ উদ্ধার বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা সেই নিহত পীর শামীম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা

সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে শিরোপা জেতায় উন্মাদনা ফিরেছে ফুটবলাঙ্গনে। বাফুফের ডেভলপমেন্ট কমিটিও এই সাফল্যকে পুজি করে সামনে এগিয়ে যেতে চায়। আজ বাফুফে ভবনে সভায় ফুটবল উন্নয়নে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সাফ অ-২০ দলে বাংলাদেশ দলের কোচ ছিল ব্রিটিশ মার্ক কক্স। সেই কোচের চুক্তি শেষ হওয়ায় তিনি ইংল্যান্ড ফিরে গেছেন। তাই আবার নতুন কোচ খুঁজছে ফেডারেশন। বছরের শুরুর দিকে নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে হেড অব ইয়ুথ হিসেবে নিয়োগ দিয়েছিল ফেডারেশন। এখন বয়স ভিত্তিক দলের জন্য বিদেশি কোচ খোঁজায় ছোটনের অবস্থান নিয়ে প্রশ্ন হলে জাহেদী বলেন, ‘তিনি কাজ করছেন। তবে আমাদের বিদেশে কাজ করা অভিজ্ঞতা রয়েছে এমন কোচও দরকার। তা দলের জন্য ভালো। বয়সভিত্তিক প্রতি দলের জন্যই আলাদা বিদেশি কোচ দরকার। তাদের সাথে আমাদের দেশীয়রাও কাজ করবেন।’

ব্রিটিশ কোচ মার্ক কক্সের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল অনেক। তাই এবার কোচ নিয়োগে আরো বেশি সতর্ক অবস্থানে বাফুফে। ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘যারা বাংলাদেশে তরুণ পর্যায়ে কোচিং করাতে আগ্রহী, তারা আবেদন করবে। সেখান থেকে আমাদের যাদের পছন্দ হয়, তাদের চূড়ান্ত করব।’

বিদেশি কোচের পাশাপাশি বিদেশে খেলানোর পরিকল্পনাও রয়েছে ডেভলপমেন্ট কমিটির, ‘এএফসি অ-২০ টুর্নামেন্টের আগে আমাদের অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। তেমনি এএফসি অ-১৭ টুর্নামেন্টের আগে ইউরোপে একাডেমি কাপ টুর্নামেন্টগুলোতে আমাদের দলকে পাঠানো হবে। যেখান থেকে অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন হতে পারে।’

বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও অন্যতম সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমরা এএফসি অ-২০ টুর্নামেন্ট নিয়ে গুরুত্ব দিচ্ছি। সেই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলতে চাই। এজন্য অন্তত ছয় সপ্তাহের ট্রেনিং করব। সেটা পুরোপুরি ঢাকায় কিংবা যশোরে চার আর ঢাকায় দুই সপ্তাহ এমনও হতে পারে।’

এই টুর্নামেন্টের জন্য বাফুফে ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা দু’টিই এএফসির কাছে আবেদন করেছে। জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের পর এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে হবে ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। প্রতিযোগিতা চলবে ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ অ-২০ সাফে চ্যাম্পিয়ন হলেও অনেক বিষয় ছিল সমালোচনাযোগ্য। বিশেষ করে হুট করে টুর্নামেন্টের আগে বিদেশি কোচ নিয়োগ, ম্যানজোর যেখানে দলের শৃঙ্খলা দেখভাল করবেন সেখানে তিনি উল্টো কার্ড দেখেছেন। এই বিষয়গুলো পর্যালোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জাহেদী বলেন, ‘আমরা প্রায় সকল বিষয়ে পর্যালোচনা করেছি। তারা কার্ড পেয়েছে। সেটা কতটুকু যৌক্তিক বা ন্যায় সঙ্গত হয়েছে, সেটাও দেখার বিষয়। সাফের রেফারিংয়ে উন্নতি প্রয়োজন। এটা আমরা ইতোমধ্যে আলোচনা করেছি এবং আনুষ্ঠানিকভাবে সাফকেও জানিয়েছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ, তদন্তের দাবি

বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা

আপডেট সময় ০৭:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬