সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী জসিম উদ্দিনকে সংবর্ধনা ​নিজ গ্রামে ফুলে ফুলে সংবর্ধিত হলেন এমপি জসিম উদ্দিন 

  • পারভেজ আলম।
  • আপডেট সময় ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৮৩ বার পড়া হয়েছে
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামবাসী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার বিকেলে উপজেলার বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, “এই অর্জন আমার একার নয়; এই অর্জন বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের। আমি যতদিন বেঁচে থাকব, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”
​মাদকের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “মাদক কারবারি যে-ই হোক না কেন, আমি কাউকে ছাড় দেব না। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান সব সময়ই ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
​শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম রিয়াদ।
​ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার ও আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন,কুমিল্লা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট আ হ ম তাইফুল আলম,ব্রাহ্মণপাড়া বিএনপির সহ সভাপতি মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বুড়িয়ে যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন,সাবেক ব্রাহ্মণপাড়া যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু,   এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে আয়োজকদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী জসিম উদ্দিনকে সংবর্ধনা ​নিজ গ্রামে ফুলে ফুলে সংবর্ধিত হলেন এমপি জসিম উদ্দিন 

আপডেট সময় ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬