সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

পীরগঞ্জের অজোপাড়াগ্রামের উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্টার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল ।

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ সাহাপুর গ্রামে অবস্থিত ব্রাইট স্টার কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দশম শ্রেণির বিদায় অনুষ্ঠান, অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

অজোপাড়াগ্রামের একমাত্র স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে এলাকার শিক্ষা বিস্তারে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জেলা সেক্রেটারি এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আতোয়ার রহমান।

শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া বলেন, বর্তমানে প্রতিষ্ঠানে ৯১১ জন শিক্ষার্থী ও ৪০ জন শিক্ষক-শিক্ষিকা নিষ্ঠার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। লক্ষ্য স্থির রেখে অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সমৃদ্ধ জাতি। তাই শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এ ঘোষণায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সঞ্চার হয় এবং তারা এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে ব্রাইট স্টার কিন্ডারগার্টেন এন্ড স্কুল ভবিষ্যতে আরও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং অজোপাড়াগ্রামের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পীরগঞ্জের অজোপাড়াগ্রামের উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্টার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল ।

আপডেট সময় ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬