সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মিঠাপুকুরে ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মসজিদ কমিটির মানববন্ধন

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ নং কফ্রিখাল ইউনিয়নের বালুয়ামাঠ জামে মসজিদ কমিটির উদ্যোগে স্থানীয় এক কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে মসজিদের খতিব মাওলানা মোসলেম উদ্দিন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুব সমাজ যখন নানা কারণে বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে, ঠিক তখনই এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, লোকমান হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে মসজিদ কমিটি ও স্থানীয় সচেতন নাগরিকরা থানায় একটি গণপিটিশন জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, উক্ত গণপিটিশনের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি একটি প্রেস কনফারেন্স করে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন, যা নিন্দনীয়। তিনি দ্রুত অভিযুক্তের গ্রেফতার দাবি করেন।
মসজিদ কমিটির সহ-সভাপতি মো. আবুল কাশেম বলেন, প্রকাশ্যে দিন-রাত এলাকায় মাদকের ব্যবসা চলায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। গণপিটিশন দেওয়ার পর তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, সচেতন সমাজ এ ধরনের কর্মকাণ্ড রুখতে ঐক্যবদ্ধ রয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের পক্ষে আমিনুল হক বলেন, এখনও রাতে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়, যা এলাকার নারী-পুরুষ ও শিশুদের নিরাপত্তাহীনতায় ফেলছে। তিনি অবিলম্বে এই পরিস্থিতির অবসান এবং অভিযুক্তের গ্রেফতার দাবি করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জানান, একটি গণপিটিশন পাওয়া গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিট অফিসারকে তদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

মিঠাপুকুরে ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মসজিদ কমিটির মানববন্ধন

আপডেট সময় ০৯:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬