সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

“সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

মানবিক উদ্যোগের অংশ হিসেবে “সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে রাজধানীর ধোলাইপাড় এলাকায় অবস্থিত মারকাজুল ওলামা মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এই কর্মসূচিতে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আন্তরিকতার সাথে খাবার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা, মানবিকতা ও সহমর্মিতার চর্চা বৃদ্ধি করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ্ত বাংলাদেশের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সত্যের কণ্ঠ পত্রিকার সম্পাদক মোঃ মাসুম পারভেজ, যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ কবীর এবং দৈনিক আলোর জগতের বি. এম. শরীফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, অর্থ সম্পাদক মোঃ ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আল রাফি, নির্বাহী সদস্য যোবায়ের আহমেদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে অত্র মাদ্রাসার মুহতামিম মোঃ আশরাফ আলী বিন আব্দুল কাদির সংগঠনটির জন্য বিশেষ দোয়া করেন এবং এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তিনি তার বক্তব্যে বলেন— “বর্তমান সময়ে যখন সমাজের অনেক মানুষই নিজ নিজ ব্যস্ততায় মানবিক দায়িত্ব ভুলে যাচ্ছে, ঠিক তখন ‘সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর মতো একটি সংগঠন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে যে উদাহরণ সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আজকের এই আয়োজন শুধু আহার আয়োজনেই সীমাবদ্ধ নয়, এটি শিশুদের মনে ভালোবাসা, নিরাপত্তা ও মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছে।
আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের এমন কার্যক্রমে এগিয়ে আসা আমাদের জন্য আশার আলো। যদি সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সামান্য হলেও অসহায়দের পাশে দাঁড়ায়, তবে একটি সুন্দর, মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, এই সংগঠনটি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই ধরনের মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে উদ্যোগ গ্রহণ করা হবে। তারা বলেন, নিয়মিতভাবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য।
ভবিষ্যৎ পরিকল্পনায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আহার আয়োজন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করতে স্বেচ্ছাসেবক টিম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
আয়োজকরা আরও জানান, একটি সুসংগঠিত মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়ানোই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

“সত্যের কন্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় ১২:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬