নওগাঁর ধামইরহাট থানা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামি ফারুক হোসেন গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বিভিন্ন কৌশলে উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনিতে একজন শিশুকে (১১) জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামইরহাট থানায় করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে ঐদিন বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট (কাগজকুটা) এলাকার মো:মোজাহার হোসেনের পুত্র, আসামী মোঃ ফারুক হোসেন (৪০)কে পুলিশ গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যায় আসামি ফারুক হোসেন শিশু ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত পর্যন্ত করে এবং রক্তাক্ত করে। ভিকটিম কোনরকমে আসামির হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ 






















