ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে ডুবে আলিফ হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ৭ নম্বর লতিফপুর ইউনিয়নের খোশালপুর (বালুয়ার মাঠ) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মজিদুল ইসলাম ও আর্নিকা বেগমের একমাত্র সন্তান আলিফ হোসেন দুপুরে গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয়রা অভিযোগ করেন, অতিরিক্ত মাটি ও বালু উত্তোলনের কারণে এলাকাটির পুকুরগুলো অস্বাভাবিকভাবে গভীর হয়ে উঠেছে, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, গ্রামাঞ্চলের একটি পুকুর হওয়া সত্ত্বেও এর গভীরতা অস্বাভাবিক বেশি। স্থানীয়দের প্রশ্ন—কীভাবে নিয়মবহির্ভূতভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬