ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

টেকসই পর্যটন নিশ্চিত করতে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা বৃদ্ধি

  • আহমদ বিলাল খান
  • আপডেট সময় ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬৮৫ বার পড়া হয়েছে
“রাঙ্গামাটিতে আগত দেশি-বিদেশি পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে সদাচরণ করা, অযথা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা এবং সবসময় পেশাদারিত্ব বজায় রাখা আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেকসই পর্যটন বিষয়ক চালক ও মালিকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটিতে পর্যটন খাতকে আরও উন্নত ও টেকসই করার লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার জাহান মিঠু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরা এবং পরিচালনা করেন সবুজ চাকমা। এছাড়া অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু ও সমিতির অন্যান্য সদস্য, মালিক এবং চালকরা উপস্থিত ছিলেন।
কর্মশালার আলোচনায় রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পর্যটনের উন্নয়নে চালক ও মালিকদের আচরণ, দায়িত্ববোধ ও সচেতনতা সরাসরি প্রভাব ফেলে।
মো. হাবীব আজম আরও বলেন, চালকদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়া, যাত্রী ও পর্যটকদের যাত্রাপথে ময়লা-আবর্জনা না ফেলতে সচেতন করা এবং রাঙ্গামাটির দর্শনীয় স্থান ও ঐতিহ্য সম্পর্কে পর্যটকদের সঠিক তথ্য দেওয়া জরুরি।
সড়কে নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী চালক ও মালিকরা এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।
কর্মশালার আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের প্রশিক্ষণ চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং রাঙ্গামাটিকে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

টেকসই পর্যটন নিশ্চিত করতে রাঙ্গামাটিতে চালক-মালিকদের সচেতনতা বৃদ্ধি

আপডেট সময় ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬