সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আত্রাই  মো. নূরে আলম সিদ্দিক। ​সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির জন্য আনন্দের। আমরা চাই আত্রাইয়ে এই উৎসবটি জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করতে।
এর মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটবে এবং আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করতে সক্ষম হব। আমরা এই উৎসবটিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছি এবং আমি বিশ্বাস করি আত্রাইয়ের জনগণ আমাদের সাথে একাত্ম হয়ে এই লক্ষ্য অর্জনে কাজ করবে।
​সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিনিধি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,
 যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, পল্লী  বিদ্যুতের এজিএম রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান বুলু, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. আফজাল হোসেন, মো. মামুনুর রশীদসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬