ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

গুলশানে কলা গাছ নিয়ে হাজির উত্তর সিটির টিম

পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আজ থেকে অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে পিকআপ ভরে কলা গাছ নিয়ে হাজির হয়েছে ডিএনসিসির কর্মীরা।

বুধবার গুলশান ২ এলাকায় ১১২ নম্বর রোড থেকে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

এই অভিযানের কথা উল্লেখ করে সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এসব লেকগুলোতে আমরা মাছ ছাড়তে গিয়েছিলাম কিন্তু সেখানে পানির দূষণের কারণে আমরা মাছ ছাড়তে পারিনি। জীব ও বৈচিত্র্য আনতে পারিনি। কারণ অভিজাত এলাকায় অভিজাত শ্রেণির মানুষরাই তাদের বাড়ির পয়োবর্জ্যের লাইন সরাসরি এখানে যুক্ত করে দিয়েছেন। এসব এলাকায় যাদের অবৈধভাবে লাইন দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামী ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু করব। আমরা তালিকা তৈরি করেছি এখানে কেউ ছাড় পাবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

গুলশানে কলা গাছ নিয়ে হাজির উত্তর সিটির টিম

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩