ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা নেই ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজে তামিম, বাকিরা কে কোন দায়িত্বে? অস্ত্রের মুখে প্রতিবন্ধীসহ দুই যুবককে তুলে নিয়ে, অর্থ আদায়ের অভিযোগ রাজারকুল রেঞ্জের বিরুদ্ধে,, মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে ‘খুব গুরুত্ব দিয়ে দেখছে’ ক্রিকেট অস্ট্রেলিয়া বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত সাইক্লিস্ট কোচিং কোর্সে এশিয়ায় প্রথম বাংলাদেশের রাকিবুল ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান পাম্প থেকে জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের

কুমিল্লা নগরীর নুরপুরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কুমিল্লা নগরীর ১৮ নং ওয়ার্ডের নুরপুর চৌমুহনী এলাকায় বসতভিটা ও দোকানপাটে কিশোর গ্যাংয়ের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৮ এপ্রিল)  দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন ও হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, গ্যাস মামুনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল ব্যবসায়ী হেলাল উদ্দিনের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের দোকানে হামলা চালায়। এ সময় দোকানপাটে ব্যাপক ভাংচুর করা হয় এবং ক্যাশে থাকা প্রায় ২২ লাখ ৪৫ হাজার টাকা লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এছাড়া হামলাকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় হেলাল মোটরস ও খাজা মোটরস নামের দুটি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
ঘটনায় হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন ও জসীম উদ্দিন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলায় অংশ নেওয়া কয়েকজনের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে আজহার, তানি, হোসেন, আসিফ, নোবেল, কবির, ছাবের, সোহাগ, আলন, ছাবন, হান্নান, রবিন ও জুমন উল্লেখযোগ্য।
ভুক্তভোগীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা নেই

কুমিল্লা নগরীর নুরপুরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট সময় ০৬:২০:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬