ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে : প্রতিমন্ত্রী হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে – ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লা নগরীর নুরপুরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, মাসুম আকন্দ ও ওসি তদন্তের বিরুদ্ধে মানববন্ধন গুম অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ফেনীতে অধিকার’র মানববন্ধন ওয়ে হাউজিংয়ের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ মুকসুদপুর উপজেলা ত্রুীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে আলোচনায় কাজী হাসান ডিএসসিসির উচ্ছেদ অভিযানে সায়েদাবাদে একাধিক অবৈধ কাউন্টার সিলগালা

ফরিদপুরে ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে জরিমানা

ফরিদপুরের সালথায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রোল বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জুবায়েরকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জুবায়ের হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সালথার ইউএনও মো. দবির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের

ফরিদপুরে ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে জরিমানা

আপডেট সময় ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬