সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

ঘের দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে রামপালে উত্তেজনা

বাগেরহাটের রামপাল উপজেলার ৯ নম্বর মল্লিকের বেড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মল্লিক গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি ও মৎস্য ঘের জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী নাসিমুল খোকনের নিজস্ব জমি ও মাছের ঘের দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ গ্রুপ নির্বাচন পরবর্তী সময় থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগে উল্লেখ করা হয়, একই ইউনিয়নের একটি রাজনৈতিক দলের নামধারী কয়েকজন ব্যক্তি এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জাহিদুল, পলক (সাধারণ সম্পাদক), মোহাম্মদ জাহিদ (সাংগঠনিক সম্পাদক) এবং তাদের সহযোগী হিসেবে লাভলু হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, রাসেল, নাসির, কবিরুলসহ আরও অনেকে।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন মৎস্য ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পুরো ইউনিয়নসহ আশপাশের এলাকাবাসী চরম অনিরাপত্তার মধ্যে রয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো
বক্তব্য পাওয়া যায়নি এই রিপোর্ট লেখা পর্যন্তু।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ঘের দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে রামপালে উত্তেজনা

আপডেট সময় ০১:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬