সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মুরাদনগরে অবৈধ বালু উত্তোলন: ৪ জনের কারাদণ্ড, জব্দ ৪ ড্রেজার

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বীর নেতৃত্বে মুরাদনগর সদর ইউনিয়ন ও শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি ড্রেজার অপসারণ করা হয়।
এ সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ খায়রুল মিয়া (৩৩), তারা মিয়া (৩৪), আক্কু মিয়া (৩৪) ও কালন মিয়া (৩৫)।
মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

মুরাদনগরে অবৈধ বালু উত্তোলন: ৪ জনের কারাদণ্ড, জব্দ ৪ ড্রেজার

আপডেট সময় ১১:৫৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬