মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অদ্য ০৮ এপ্রিল ২০২৬ রাত ১২.১৫ ঘটিকায় গালিব চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা, মৌলভীবাজার উপজেলার ০৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক আমিন উদ্দিন, প্রো: নাফিজ ভেরাইটিজ স্টোরকে অবৈধভাবে ডিজেল তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে ডিজেল বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রায় ৭২৫ লিটার ডিজেল তেল তার দোকান থেকে জব্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদ নগর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
-
আজাদ বাহার জামালী, মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি - আপডেট সময় ১১:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- ৬০৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























