ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে : ববি হাজ্জাজ

তামাকমুক্ত তরুণ সমাজ গড়তে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরি। তামাক নিয়ন্ত্রণে তরুণদের এই দাবি সংসদে গুরুত্বের সাথে তুলে ধরা হবে।
আজ (মঙ্গলবার) ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে করে তামাকপণ্য শিশু-কিশোরদের নাগালের বাইরে চলে যায়। পাশাপাশি, স্কুল-কলেজের ১০০ গজের ভিতরে যাতে কেউ তামাকপণ্য বিক্রি না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবনা অনুযায়ী তামাকপণ্যের দাম বাড়ালে ৮৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওয়া সম্ভব; যা চলতি অর্থ বছরের চেয়ে ৪৪ হাজার কোটি টাকা বেশি।

মূল প্রবন্ধে ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান, দেশে ৩ কোটি ৭৮ লক্ষ মানুষ তামাকজাতদ্রব্য ব্যবহার করে ফলে তামাকজনিত রোগে আক্রান্ত দৈনিক প্রায় ৫৪৬ জন মানুষ অকালে মৃত্যুবরণ করছে। পাশাপাশি তামাকজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। তরুণদের তামাকে নিরুৎসাহিত করতে সিগারেটের মধ্যম ও নিম্ন স্তরকে একীভূত করে ১০ শলাকা প্যাকেটের খূচরা মূল্য ১০০ টাকা এবং সব স্তরের প্যাকেট প্রতি ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাবনা তুলে ধরা হয়।
আরও পড়ুন
পরিসংখ্যানের ‘কল্পিত বাস্তবতা’ থেকে বেরোতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ
ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান
তিনি জানান, তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশটি পাস করলে এই ক্ষতি রোধ করা সম্ভব এবং প্রস্তাবিত তামাক কর সুপারিশ বাস্তবায়ন করলে দীর্ঘমেয়াদে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ৪০৮ প্রাপ্তবয়স্ক ও ১ লক্ষ ৮৫ হাজার ৩৩৫ তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে : ববি হাজ্জাজ

আপডেট সময় ০৮:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬