ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গেল ডিজিটে সুদহার ও রিজার্ভ থেকে অর্থ চান ব্যবসায়ীরা শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি, মাদ্রাসা যেন দুর্নীতির আখড়া! ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস সংবিধান পুরোপুরি বাতিল করার সুযোগ নেই, প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী সোনারগাঁয়ে মহাসড়কের ওপর গড়ে ওঠা এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ধ্বংসস্তূপ ভবন, নিহত ৪ কর্মজীবনের শেষ যাত্রায় ভালোবাসার বহর, ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায়

সোনারগাঁয়ে মহাসড়কের ওপর গড়ে ওঠা এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা, জেলা ও সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিঙ্গেল ডিজিটে সুদহার ও রিজার্ভ থেকে অর্থ চান ব্যবসায়ীরা

সোনারগাঁয়ে মহাসড়কের ওপর গড়ে ওঠা এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ

আপডেট সময় ০৭:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬