ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য গণপূর্ত অধিদপ্তরের বরখাস্তকৃত প্রকৌশলী সাইফুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রটোকল অফিসার আমিনুর’র ক্ষমতার রাজত্ব চলছে গাড়িচালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন ‘উপদেষ্টার এপিএস’ ‘চেক ডেলিভারি’ কৌশলে বাজাজ মামুন চক্রের বিস্ময়কর উত্থান ! ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসে পদোন্নতি বাণিজ্যের অভিযোগ: টাকা দিলেই তালিকার শীর্ষে ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ

পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নরসিংদীর পলাশে গলায় ফাঁস দিয়ে শুভ চক্রবর্তী (১৮) নামে এক তরুণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার  দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে পলাশ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ।
শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,  শুভ চক্রবর্তী  ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বিয়ে হয়  । তাদের সংসারে ধ্রুব চক্রবর্তী নামে আট মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর মাঝে মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।
রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাবার বাড়িতে বেড়াতে যান। পরে রাতের কোনো এক সময় ঘরের ভেতরে দরজা বন্ধ করে ধন্নার সঙ্গে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ।
সোমবার সকাল ৯টার দিকে ছেলের জন্য দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন স্বর্ণা চক্রবর্তী। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন ঘরের ধন্নার সঙ্গে শুভ চক্রবর্তীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আত্মহত্যার কারণ উদঘাটনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ

পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬