ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনির ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ সখীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলার উদ্বোধন নওগাঁয় উদ্ধারকৃত ৮৫টি হারানো মোবাইল মালিকদের হাতে বুঝিয়ে দিলেন জেলা পুলিশ এক কলস পানির জন্য পাড়ি দিতে হয় মাইলের পর মাইল ফরিদপুরে ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে জরিমানা ঘের দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে রামপালে উত্তেজনা এগিয়ে আনা হয়েছে হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ মুগডাল-বাদাম ছেড়ে তরমুজে ঝুঁকছেন চাষিরা, অতিরিক্ত উৎপাদনে বাজারে ধস বোরহানউদ্দিনে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে প্রশাসনের সচেতনতামূলক সভা।

ফেনীতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক মিডিয়া যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন রুবায়েত বিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নইমুল্লাহ চৌধুরী বরাত, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, শিক্ষক নেতা মহিউদ্দিন এবং এনসিপির সাধারণ সম্পাদক শাহ ওয়ালি উল্লাহ মানিক।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ডেইলি স্টারের ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, ফেনী রেড ক্রিসেন্টের সদস্য শরিফুল ইসলাম অপু, স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি আহসান উল্লাহ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা যমুনা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনির ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

ফেনীতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৩:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬