ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন?’— বিরোধী দলকে প্রশ্ন আন্দালিব পার্থের ‘প্রস্তর যুগে’ আটকে আছেন ট্রাম্প : ইরান সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী, জানালেন সহমর্মিতা কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানা, আটক ১ লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল: সংঘর্ষে পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি ৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে হবে : ডিএমপি ভারতে পাচারের সময় শিশুসহ ৮ জন উদ্ধার মহেশখালীতে প্রথম দিনে ৪,২৩০ শিশুকে হাম টিকা, জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে জোর প্রচারণা পীরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সীমান্তেবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ইদানিং চোরাকারবারিরা তৎপর হয়ে উঠেছে ভারতীয় ০৪টি মহিষ আটক।

বার্সেলোনা : লা লিগায় প্রত্যাবর্তনের রাজা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে বার্সেলোনা পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধেই তারা সমতা ফেরায়। তারপর শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করে। লা লিগার ৩০তম রাউন্ডে ২-১ গোলের এই জয়ে শিরোপার পথে বড় ধাপ ফেলল কাতালান জায়ান্টরা।

ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। তাতে উত্তেজনার মাত্রা ছিল তুঙ্গে, বিশেষ করে প্রথমার্ধের শেষ কয়েক মিনিট। দুই দলই একটি করে গোল করে এবং অ্যাতলেটিকোর নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধের শেষ দিকেও নাটক হয়েছে। একেবারে শেষ মুহূর্তে রবার্ট লেভানডোভস্কির গোল এবং কাতালানরা জয় পায়।

সব প্রতিযোগিতা মিলে শেষ ৯ ম্যাচে আটটি জিতল বার্সা। একই সঙ্গে আট ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা।

কোচ হ্যান্সি ফ্লিকের দল আরেকটি ব্যতিক্রম কীর্তি গড়েছে এই রাতে। একমাত্র অ্যাওয়ে দল হিসেবে তারা অ্যাতলেটিকোর স্টেডিয়ামে টানা চারটি লিগ ম্যাচ জিতেছে।

আরেকটি পরিসংখ্যান দেখিয়েছে, চলতি লিগ মৌসুমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে সফল হওয়া দল বার্সা। পেছনে থেকেও তারা সবচেয়ে বেশি ২১ পয়েন্ট পেয়েছে, যা দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ও লড়াই করার মানসিকতার প্রমাণ। অন্যদিকে অ্যাতলেটিকো লা লিগায় এবার এগিয়ে থেকেও ২২ পয়েন্ট হারিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন?’— বিরোধী দলকে প্রশ্ন আন্দালিব পার্থের

বার্সেলোনা : লা লিগায় প্রত্যাবর্তনের রাজা

আপডেট সময় ১২:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬