সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে দিয়েছেন দুলাভাই

সাভারে বোন জামাইয়ের নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী ওয়াহিদ নামে এক শিশু। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

আহত ওয়াহিদ নাজিম উদ্দিন- সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুর রাহাতের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করেন। অপরদিকে অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শিরীন বলেন, আমার বাড়ি ধামরাইয়ের নিলাবর্ষা পার্কের পাশেই। সকালে বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় ওই ছেলেকে পার্কের পাশে পড়ে থাকতে দেখি। এরপরে সামনে গিয়ে দেখি, দুই চোখ ফুলা এবং শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। পরে কয়েকজন যুবককের সহযোগিতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি বলে জানান তিনি।

আহতের পিতা নাজিম উদ্দিন বলেন, আমার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। পরে খবর পেয়ে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি, দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। তবে কি কারণে নির্যাতন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি রিকশা চালাই। মেয়ে ও ছেলেসহ তার মাকে আমি বিয়ে করেছি। কিন্তু কি কারণে মেয়ের জামাই রাজ্জাক তাকে মেরেছে, আমার জানা নেই বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান বলেন, সকালে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে ওই শিশুর চোখে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটি দুই চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

শিশুর দুই চোখে সুপার গ্লু ঢেলে দিয়েছেন দুলাভাই

আপডেট সময় ০৬:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬