সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি সাব্বির-৩’ নামের লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ‘মোল্লা ভাই ভাই’ নামের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কিছুক্ষণের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,  সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাল্কহেডটি মেঘনা নদীতে ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা চারজনকে স্থানীয় জেলেরা ট্রলারের মাধ্যমে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া বাল্কহেডের স্টাফদের স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার করে, এবং তারা সবাই সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড

আপডেট সময় ০৬:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬