সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক নিরাময় কেন্দ্র থেকে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ভোর রাতে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এলাকার ঘোড়ামারা কৃষ্ণনগর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অবস্থিত ‘যত্নের মায়া’ নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভোরে আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানের সময় কেন্দ্রটির কর্মচারী আশরাফুল ইসলাম আকাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের ছাদে থাকা একটি টাওয়ারের ইলেকট্রিক বক্সের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকের পর আশরাফুল ইসলাম আকাশ স্বীকার করে, উদ্ধার করা অস্ত্রটি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শরিফুল ইসলাম সানির। প্রায় তিন মাস আগে নিরাপদে রাখার জন্য সানি অস্ত্রটি তার কাছে দিয়েছিলেন।
পরবর্তীতে আকাশের দেওয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান শরিফুল ইসলাম সানিকেও আটক করা হয়।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক নিরাময় কেন্দ্র থেকে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬