সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

বালিয়াডাঙ্গীতে ৭ একর কবরস্থান দখলের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়নের ইয়াদিবস্তি গ্রামের কবরস্থানের প্রায় ৭ একর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) ইয়াদিবস্তি কবরস্থান এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া গ্রামবাসীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গ্রামের মৃত ব্যক্তিদের দাফনের জন্য ব্যবহৃত কবরস্থানের বিস্তীর্ণ জমি একটি প্রভাবশালী চক্র বেআইনিভাবে দখলের চেষ্টা করছে। এমনকি দাফন কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা। এতে ভবিষ্যতে মৃত ব্যক্তিদের দাফন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, সি.এস ও এস.এ রেকর্ডে জমিটি শুধুমাত্র জনসাধারণের ব্যবহারের জন্য কবরস্থান হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু জমির মূল মালিক ওই রেকর্ড অস্বীকার করে ভূমিদস্যুদের কাছে জমি বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এর পর থেকেই কবরস্থানের জমি ঘিরে দখলচেষ্টা শুরু হয়।
বিক্ষোভে বক্তারা অবিলম্বে কবরস্থানের প্রায় ৭ একর জমি দখলমুক্ত করে পূর্বের মতো জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান। একই সঙ্গে দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

বালিয়াডাঙ্গীতে ৭ একর কবরস্থান দখলের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬