ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর ওরফে লিটন গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল ২০২৬) চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে লিটন (পিতা- আবুল কালাম) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাকে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, একটি অপহরণ মামলায় আদালত তাকে ১৪ বছরের সাজা প্রদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর আলম ওরফে লিটন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন

চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর ওরফে লিটন গ্রেফতার

আপডেট সময় ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬