ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বায়তুল মোকাররম এলাকায় অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে বায়তুল মোকাররম এলাকার অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে উক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩৫টি অবৈধ সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, ৩টি চাইনিজ কুড়াল, ৩টি চাইনিজ হাতুড়ি, ৫টি শক গান ও ৫টি পাঞ্জা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা এসব দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পুলিশ আরও জানায়, বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার

বায়তুল মোকাররম এলাকায় অভিযান, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৬:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬