সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আশরাফুল আলম সুমনকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে অংশগ্রহণ করবেন আশরাফুল আলম সুমন ও জেলা দলের খেলোয়াড়রা।
এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইন উদ্দিন মিলকি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত লিখিত পত্র প্রদান করেন।
দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন। একই সঙ্গে মোঃ রনি ইসলাম রিপনকে টিম ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপত্র কোচ আশরাফুল আলম সুমনের হাতে তুলে দেওয়া হয়।
সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ আশরাফুল আলম সুমন নোয়াখালী সদর আসনের মাননীয় সংসদ সদস্য মো: শাহজাহান,  জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইন উদ্দিন মিলকি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পরে জাতীয় কারাতে প্রতিযোগিতায় নোয়াখালী জেলা থেকে সদ্য কোচ মনোনীত হওয়ার আশরাফুল আলম সুমন কে ফুলের শুভেচ্ছা জানান নোয়াখালী জেলা জাতীয় সাংবাদিক ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তার নোয়াখালী ব্যুরো চীফ জুনায়েদ কামাল, নোয়াখালী জেলা স্কাউটস ট্রেজারার হাবিবুর রহমান, মানবাধিকারকর্মী  দৈনিক অপরাধ বিচিত্রার নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি সানজিদা খানম, নোয়াখালী জেলা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সেনবাগ সভানেত্রী আকলিমা আক্তার সুবর্ণা, নোয়াখালী জেলা সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির, নোয়াখালী সম্মেলিত ডিপ্লোমা ডাক্তার পরিষদের চেয়ারম্যান ডা: ফজলে রাব্বি, নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, জাতীয় মার্শাল আর্ট উশু বিচারক আবদুস সোবহান রনি, টিম ম্যানেজার রনি ইসলাম রিপন ও সহকারী কোচ মোহাম্মদ আলী প্রমুখ।
এছাড়া শনিবার নোয়াখালী সদরস্থ একটি হোটেলে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল আমিন খান, ক্রীড়ানুরাগী ব্যবসায়ী আপেল এবং ক্রীড়া সংগঠক আবুল কালাম কালা, কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা নারী সমাজকর্মী রোমানা ইসলাম, জেলা ছাত্র দলের  শীর্ষ নেতা ও ক্রীড়ানুরাগী পাভেল সহ নোয়াখালী জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আশরাফুল আলম সুমনকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০৩:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬