সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফা সভাপতির অনড় অবস্থান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৯০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, “আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই— আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’।”

বিশ্ব ফুটবলের এই প্রধান জানান, ইরান দল যেন ‘সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে’ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করা উচিত। কারণ এই দলটি ‘ইরানে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ইরানিদেরও’ প্রতিনিধিত্ব করে। ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না।

ইনফান্তিনো আরো বললেন, ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’।

সূচি অনুযায়ী, এই আসরে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের জন্য দলটির বেস ক্যাম্প অ্যারিজোনার টুসানে নির্ধারণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফা সভাপতির অনড় অবস্থান

আপডেট সময় ০১:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬