সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বাঞ্ছারামপুরে ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা – ২০২৬ অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে তরুণদের কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরে ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এ আয়োজন করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান। বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ সাজিদুল ইসলাম, তিনি দূর্গারামপুর ইলামিয়া সুলতানিয়া দেলোয়ার আলী হাফিজিয়া মাদরাসা-এর শিক্ষার্থী।
দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ আশরাফুল, দশদোনা দারুল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।
তৃতীয় স্থান অধিকার করেন আবু রায়হান, তাতুয়াকান্দি মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন, ইসলামি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন মিয়া এবং বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বাঞ্ছারামপুরে ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা – ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬