ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাক্ষস’-এর ট্রেলারে ভয়ঙ্কর সিয়াম, পাওয়া গেলো বরবাদের জিল্লুকেও

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ঈদের মুক্তির মিছিলে থাকা বড় তারকাদের সিনেমার মধ্যে বাকি ছিল ‘রাক্ষস’–এর পোস্টার ও টিজার। এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার ও শুক্রবার এল দুটোই। গত বৃহস্পতিবার প্রথম আসে পোস্টারে, যেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে; চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ।

শুক্রবার দুপুরে আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুষ্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। এরপর সন্ধ্যায় প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আসে টিজার। সিয়ামের মারকাটারি অবতার, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সৌন্দর্যের ঝলক পলক ফেলতে দেয়নি।

ট্রেলার দেখে মনে হয়েছে পরিচালক মেহেদি হাসানের প্রথম সিনেমা ‘বরবাদ’–এর মতো এটিও হতে যাচ্ছে সহিংস অ্যাকশন ছবি। মজার বিষয় হল- বরবাদের জিল্লুর চরিত্রের দেখা পেয়েও উচ্ছ্বসিত ছিলেন নেটাগরিকরা।

সিনেমাটি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা।

এর আগে সিনেমাটি নিয়ে নির্মাতা বলেছিলেন, ‘‘রাক্ষস’-এ ক্রেজি লাভ স্টোরি আছে। এরকম ক্রেজি লাভ স্টোরি গেল কয়েক বছরে ঢালিউড-টলিউডে দেখা যায়নি। প্রচণ্ড পরিমাণ ব্রুটাল সিকোয়েন্স, ভায়োলেন্স আছে। সব মিলিয়ে দর্শক নতুন কিছু দেখবেন। গান, অ্যাকশন ডিজাইন, ব্রুটালিটি, রোমান্স, গল্প— সবকিছুতে। পারিবারিক ড্রামাও আছে।’’

ছবিটির আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নির্মাতারা জানিয়েছেন, শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে। খুব শিগগির ছবিটি সেন্সরেও জমা পড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাক্ষস’-এর ট্রেলারে ভয়ঙ্কর সিয়াম, পাওয়া গেলো বরবাদের জিল্লুকেও

আপডেট সময় ০২:২০:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬