ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছেন নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার। শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আম গাছের চারা রোপণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার পরপরই সংসদ প্রাঙ্গণে আরও একটি আম গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে স্পিকার তার সরকারি বাসভবন (বাংলো) পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা, সার্জেন্ট অ্যাট আর্মস, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

আপডেট সময় ০১:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬