সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

পররাষ্ট্রসচিবের সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা  কিমিনোরি। সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে নতুন রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে এটি আমার প্রথম বৈঠক। আমরা বৈঠকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কথা হয়েছে। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রসঙ্গ ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে কিমিনোরি বলেন, না। এ বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি।

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ ইস্যু করা না হলেও মন্ত্রণালয়ের টুইটে মোমেন-কিমিনোরির বৈঠকের দুটি ছবি প্রকাশ করে এক বার্তায় বলা হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

পররাষ্ট্রসচিবের সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ১২:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩