ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী

পররাষ্ট্রসচিবের সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা  কিমিনোরি। সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে নতুন রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে এটি আমার প্রথম বৈঠক। আমরা বৈঠকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কথা হয়েছে। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রসঙ্গ ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে কিমিনোরি বলেন, না। এ বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি।

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ ইস্যু করা না হলেও মন্ত্রণালয়ের টুইটে মোমেন-কিমিনোরির বৈঠকের দুটি ছবি প্রকাশ করে এক বার্তায় বলা হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পররাষ্ট্রসচিবের সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ১২:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩