ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর, ক্রয় না করায় সংকটে খনি পার্বতীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ আটক এক বালিয়াডাঙ্গী কৃষি অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন রহিমানপুরে মির্জা ফখরুল ও ‘ফ্যামিলি কার্ড’—মানবিক রাজনীতির এক নতুন দিগন্ত বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা শ্রীপুরে সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ দিচ্ছেন তামিমরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন হয়েছিল গত বছরের অক্টোবরে। নির্বাচনের আগে থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই কমিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন তামিম ইকবালসহ ঢাকার ক্লাব সংগঠকদের বড় অংশ। যে কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। অনিয়মের সেই অভিযোগ নিয়ে আজ (রোববার) ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে চিঠি দিতে যাচ্ছে ঢাকার ক্লাব সংগঠকরা।

গেল বছরের অক্টোবরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিবিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। সেসব ক্লাবের প্রার্থীরা ঘরোয়া ক্রিকেটও বর্জনের ঘোষণা দিয়েছিলেন, যা এখনও সুরাহা হয়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করেছিল আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই ১২ দলে পরিণত হয়। অন্য লিগগুলোও অনিশ্চয়তায় রয়েছে।

নির্বাচনের পর বিসিবির নতুন কমিটির অধীনে বিপিএলসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট হলেও সঠিক পথে চলছে না ক্লাব ক্রিকেট। কয়েকমাস ধরেই সেই অস্থিরতা লেগে আছে। বর্তমান বিসিবির অধীনে সবধরণের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল সবমিলিয়ে ঢাকার ৪৫ ক্লাব। সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রালয়ে অভিযোগ দিতে যাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। ওই তালিকায় আছেন তামিম ইকবালও।

বিষয়টি নিশ্চিত করে ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘আমরা সবাই এখন এনএসসিতে যাচ্ছি, সব সংগঠকরা যে অভিযোগ দেব, সেখানে সাইন করেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম

ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ দিচ্ছেন তামিমরা

আপডেট সময় ০১:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬