ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা : প্রতিমন্ত্রী শাহে আলম ১০২ কোটি টাকা পাচার করেছে জেমকন ত্রাণের ঢেউটিন ক্রয়ে অনিয়ম, পিপিআর লঙ্ঘন ও ভ্যাট আত্মসাতের অভিযোগ ১৫ রোগীকে হত্যা, জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির

বরগুনায় গৃহবধূকে হত্যা

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন গোড়াপদ্মা গ্রামে ঘরে ঢুকে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। নিহত গৃহবধূর নাম মমতাজ বেগম। তিনি ওই এলাকার কৃষক আবুল হোসেনের স্ত্রী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে। হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায়। হত্যার পর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

শুক্রবার বিকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, মমতাজ বেগম একজন শান্ত স্বভাবের গৃহবধূ ছিলেন। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে তাকে হত্যা করেছে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, “ঘটনাস্থলকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

বরগুনায় গৃহবধূকে হত্যা

আপডেট সময় ১১:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬