ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা : প্রতিমন্ত্রী শাহে আলম ১০২ কোটি টাকা পাচার করেছে জেমকন ত্রাণের ঢেউটিন ক্রয়ে অনিয়ম, পিপিআর লঙ্ঘন ও ভ্যাট আত্মসাতের অভিযোগ ১৫ রোগীকে হত্যা, জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির

নবনিযুক্ত ডা. মো. গিয়াস উদ্দিন খানকে পাংশা মডেল ফারিয়া পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ডা. মো. গিয়াস উদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন পাংশা মডেল ফারিয়া

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দুপুর দেড়টার সময় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ পাংশা মডেল ফারিয়া’র পক্ষ থেকে তাকে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মাদ মাহবুব রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ডা. মো. গিয়াস উদ্দিন খান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি পাংশাবাসীর উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে জানান, বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০-৯০ জন রোগী ভর্তি থাকেন। তাই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

এছাড়া হাসপাতালটিতে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা, দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাম্বুলেন্স সচল করা, খামারের মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরিকল্পনার কথাও জানান । পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও যুগোপযোগী হাসপাতালে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে ডা. গিয়াস উদ্দিন খান বলেন, “বর্তমানে চিকিৎসক সংকট থাকলেও যারা কর্মরত আছেন তারা অভিজ্ঞ। আমি চেষ্টা করবো চিকিৎসক সংকট কাটিয়ে পাংশাবাসীকে উন্নত চিকিৎসা প্রদান করতে।”
তিনি আরও জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার সহযোগিতায় হাসপাতালটি মানুষের সর্বোচ্চ সেবা প্রদানের উপযোগী প্রতিষ্ঠান হিসাবে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ লক্ষ্যে পাংশার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

নবনিযুক্ত ডা. মো. গিয়াস উদ্দিন খানকে পাংশা মডেল ফারিয়া পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬