ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য

মন্টুর গণফোরামের সঙ্গে বিএনপির বৈঠক

চলমান সরকার বিরোধী যুগপৎ আন্দোলন মধ্যে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আরামবাগ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোস্তফা মহসিন মন্টু বলেন, আজকের এ বৈঠক থেকে বিনা অপরাধে বন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ রাজবন্দীদের মুক্তির দাবি করছি। তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর এ সরকারের অধীনে আর কেউ অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করে না। তাই আগামী নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে।

দুর্নীতিসহ দেশে যা হচ্ছে তা অকল্পনীয় বলে উল্লেখ করে মন্টু বলেন, ২০২৩ সালে আমাদের জন্য কি আছে, সেটা জানি না। তাই চলমান আন্দোলনকে বেগবান করতে হবে। এটা আমাদের ক্ষমতা দখল করার জন্য নয়, জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজকে এ সিদ্ধান্ত নিয়েছি, এ বৈঠকে।

বৈঠকে অংশ নিয়েছিলেন গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও আবু সাঈদ। এছাড়া বিএনপির নেতাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান বরতক উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

মন্টুর গণফোরামের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট সময় ০৮:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩