ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বকশীগঞ্জে জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদায় ভিড় গ্রাহকদের।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কারণে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে।বুধবার (৪ মার্চ) সকাল থেকে বকশীগঞ্জ পৌর এলাকার মেসার্স পরেশ চন্দ্র শাহা ফিলিং স্টেশন সহ কয়েকটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র গুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।জানা যায়, ইরান, ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে ইরান কর্তৃক হরমুজ প্রনালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ভাবে জ্বালানি তেল সর্বরাহের বিঘ্ন ঘটছে। তাই সাধারণ কৃষক সহ মোটরসাইকেল চালক, খুচরা জ্বালানি তেল ব্যবসায়ীরাসহ অনেকেই নির্ধারিত প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।স্থানীয় এক মোটরসাইকেলচালক বলেন, খবর শুনছি তেলের দাম হঠাৎ বাড়তে পারে। তাই আগে থেকেই ট্যাংক ফুল করে রাখছি।
আরেক পরিবহন শ্রমিক জাহিদুল ইসলাম জানান,
যদি দাম বেড়ে যায়, তাহলে ভাড়ার ওপর চাপ পড়বে। তাই এখন যতটা সম্ভব তেল নিয়ে রাখছি।
বকশীগঞ্জ মেসার্স পরেশ চন্দ্র শাহা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, সরকারিভাবে এখনো দাম বাড়ার কোনো ঘোষণা নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। তবে গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ গ্রাহক চাপ বেড়েছে। তিনি আরও বলেন, গত দুইদিন থেকে সাধারণ দিনের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি বিক্রি হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ

বকশীগঞ্জে জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদায় ভিড় গ্রাহকদের।

আপডেট সময় ০৭:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬