সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বন্দুকের মুখে বাধ্য করা হয়নি– খেলোয়াড়দের জরিমানা প্রসঙ্গে বললেন আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভালো খেলতে না পারায় খেলোয়াড়দের প্রত্যেককে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে পিসিবি। এই ঘটনা বেশ আলোড়ন তুলেছে ক্রিকেট জগতে। পক্ষে-বিপক্ষে নানা জনের নানান মত। এই যেমন মোহাম্মদ আমির শুধু খেলোয়াড়দেরকে জরিমানা করায় চটেছেন।

পাকিস্তান অন্য দলগুলোর চেয়ে বেশ ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল। কিন্তু গ্রুপ পর্ব পার করতে পারলেও সুপার এইটে হতাশ করেছে তারা। বাদ পড়েছে সেমিফাইনাল না খেলেই।

দলের পারফরম্যান্সে অসন্তোষ জানিয়ে মহসিন নাকভির বোর্ড প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা করেছেন। সাবেক পেসার আমিরের মতে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচালিত বোর্ড খেলোয়াড়দের বলির পাঁঠা বানিয়েছে।

আমির বললেন, ‘জরিমানা যদি সমাধান হয়, তাহলে সবাইকে করুন– নির্বাচক থেকে প্রশাসন পর্যন্ত। বন্দুকের মুখে খেলোয়াড়দের জোর করা হয়নি। ভুল কম্বিনেশনের কারণে নির্বাচকদের জবাবদিহিতা চান। এটা আসল সমাধান নয়। কেন খেলোয়াড়দের সবসময় ভুগতে হবে।’

তিনি বলে গেলেন, ‘যদি সঠিক কম্বিনেশন বেছে নিতে না পারেন, তাহলে যে স্কোয়াড নির্বাচন করেছে এবং পরিকল্পনা করেছে তাকে অব্যশই জবাব দিতে হবে। আপনি কি ফখর জামানকে জরিমানা করবেন, যে মাত্র দুই ম্যাচ খেলেছে? আর সাহিবজাদা ফারহানের কথা কী বলবেন?’

আমির যোগ করেন, ‘জরিমানা সমাধান নয়। আমি প্রথম দিন থেকে বলছি– ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখানেই আপনারা ভালো খেলোয়াড়কে খুঁজে পাবেন। আপনাদের যদি কারো সঙ্গে রাগ থাকে, তাকে জরিমানা করবেন না। তাদের বাদ দিন এবং বলুন যেন ঘরোয়া ক্রিকেটে দুই বছর ধারাবাহিকভাবে পারফর্ম করে। একজন খেলোয়াড়ের জন্য বড় শাস্তি দল থেকে বাদ পড়া।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বন্দুকের মুখে বাধ্য করা হয়নি– খেলোয়াড়দের জরিমানা প্রসঙ্গে বললেন আমির

আপডেট সময় ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬