সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। যদিও সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত রাখছে বিসিবি। অদম্য টি-টোয়েন্টি কাপের পর পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখন তারা ওয়ানডে ফরম্যাটে বিসিএল খেলছে। এরপর আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের।

সূচি অনুযায়ী– আসন্ন সিরিজে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে বিদেশি গণমাধ্যমে এই সিরিজ নিয়ে শঙ্কার কথা সামনে এনেছে। একদিকে, পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধে লিপ্ত, এরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করে ইরানে। যার পাল্টা জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাটিতে হামলা করছে শিয়া অধ্যুষিত দেশটি। ফলে চলমান এই অস্থিরতায় বন্ধ রয়েছে এই অঞ্চলে অধিকাংশ দেশের আকাশপথ।

সবমিলিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ঢাকাগামী ফ্লাইট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সিরিজ শুরুর এখনও যথেষ্ট সময় বাকি। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা দুই দল। সে কারণে নিদিষ্ট সময়ে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে আশাবাদী বিসিবি। গতকাল রাতেও বিসিবির সঙ্গে কথা হয়েছে পিসিবির। বিসিবির একজন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত। নিদিষ্ট সময়েই মাঠে গড়াবে খেলা।

এর আগে এই সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে। এদিকে, আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

গত বছরের জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে। এর আগে দেশটিতে সফর করে বাংলাদেশ। সেখানেও সফরকারীরা হেরেছিল ৩-০ ব্যবধানে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

আপডেট সময় ১২:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬